এম মনিরুজ্জামান, পাবনা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা -২ আসনে বিএনপির
এমপি পদে মনোনয়ন প্রত্যাশী,
পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আব্দুল হালিম সাজ্জাদ সুজানগর পৌরসভার সকল পুজা মন্ডপ পরিদর্শন করেন ও নগদ অর্থ সহায়তা করেন।
পুজা মন্ডপ পরিদর্শন কালে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমার প্রাণের নেতা এবং আগামীর রাষ্ট্র নায়ক এবং
স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যার পরিকল্পনা দিয়ে এই বাংলাদেশকে মুক্ত করেছে, সেই মহানায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও
দিকনির্দেশনায় আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আপনাদের
খোঁজ খবর নিতে এসেছি।
আপনারা যাতে সুন্দর পরিবেশে
পুজা পার্বণ পালন করতে পারেন।
বিএনপি সরকারের সময় কখনও পুজা মন্ডপে হামলা হয়নি। ন্যায় বিচার থেকে কেউ তার অধিকার বঞ্চিত হয় নাই। বিএনপি বরাবরই আপনাদের পাশে ছিল।যে কোন অসুবিধা হলে আমাদের জানাবেন।
বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, সংখ্যালঘু বলতে কিছু নেই।
আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে বসবাস করবো।
বুধবার সন্ধ্যায় পাবনার সুজানগর পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পুজা মন্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা,
সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খান, বিএনপি নেতা কাজী আব্দুল হান্নান, আব্দুল বাতেন,রবিউল আউয়াল টিপু,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলম মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম,
সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল সহ সুজানগর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




