ঢাকাThursday , 2 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁ জেলার রাণীনগর উপজেলার পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দু’ ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিহত দুই ভাইয়ের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

    admin
    October 2, 2025 10:24 pm
    Link Copied!

    মোঃ মমিন আলী
    বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।

    রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, দুর্যোগকালীন বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও হতদরিদ্র মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জেনারেল রিলিফ (জিআর) হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে মানিসক প্রতিবন্ধী মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫) একই সাথে পুকুরের পানিতে ডুবে নিহত হওয়ার ঘটনায় ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান নিহতের পরিবারের সদস্যের হাতে অনুদানের টাকার চেক তুলে দেন। উল্লেখ্য যে- গত ১৯ সেপ্টেম্বর মফিজ ও হবিজ দু’ ভাই দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। এ সময় অসাবধানতাবশত দু’জন বাড়ি থেকে একটু দূরে পুকুরের পানিতে পরে ডুবে যায়। এসময় স্থানীয় লোকজনের মাধ্যমে পুকুরের পানিতে ভাসা এক ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন ঐ পুকুরে পানিতে নেমে তল্লাসি করে অপর ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST