ঢাকাWednesday , 1 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় অটো চালকের রহস্যময় মৃত্যু, এলাকায় শোক

    admin
    October 1, 2025 12:09 am
    Link Copied!

    বগুড়া জেলা প্রতিনিধি:
    “অটো নিয়ে বের হয়ে আর ফেরা হলো না রিপনের”—এভাবেই বুকভরা হাহাকার নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের তালপট্টি হাটগাড়ী এলাকার ব্যাটারি চালিত অটোরিকশা চালক রিপন হোসেন (৪২)-এর মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। তিনি ওই এলাকার বদিউজ্জামানের ছেলে।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার নুন্দহ মাদ্রাসার পাশে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হতবাক হয়ে যান। পরে পুলিশে খবর দিলে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

    পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রিপন অটো নিয়ে বাড়ি থেকে বের হন। তবে রাতে আর ফেরেননি। রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। ফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে হঠাৎ খবর আসে—নুন্দহ মাদ্রাসার পাশে তার নিথর দেহ পড়ে আছে। খবর শুনে ছুটে গিয়ে পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন।

    অপ্রত্যাশিত এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষ বিশ্বাস করতে পারছেন না—হাসিখুশি রিপন এভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবেন। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাইম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। পরে ময়নাতদন্ত শেষে গাড়িদহ কবরস্থানে রিপনকে দাফন করা হয়। স্বজনদের আহাজারি আর গ্রামবাসীর দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST