ক্রাইম রিপোর্টার নওগাঁ জেলা।
ভুক্তভোগী মোঃ আবেদ আলী দিগর পিতা মৃত আফসার আলী, সাং অনন্তপুর ,ডাকঘর নিতপুর ,উপজেলা পোরশা,জেলা নওগাঁ। ভুক্তভোগী আবেদ আলী দিগর বলেন পোরশা থানাধীন অনন্তপুর মৌজার নিম্ন তপশীল বর্ণিত পুকুর যার দাগ নং ৪১, পরিমাণ ২২ শতক জমা ও একই সাথে খাস ৪০ দাগে ১৭ শতক পুকুর একই সাথে মিলিত হওয়ায় বর্ণিত পুকুর আমরা চাষাবাদ করে আসি। আবেদ আলী দিগর বলেন প্রতিপক্ষ মোঃ নাজির হোসেন পিতা মৃত মন্তাজ আলী সাং অনন্তপুর, ডাকঘর নিতপুর, উপজেলা পোরশা, জেলা নওগাঁ, পুকুরের তথ্য গোপন করিয়া কৌশলে তাহার নামে লীজ নিজেরা গ্রহণ করে। ভুক্তভোগী আবেদ আলী দিগর বলেন বর্তমান পুকুরে আমাদের বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। প্রতিপক্ষ নাজির হোসেন আমাদেরকে পুকুর না আসার জন্য হুমকি দিচ্ছে। আবেদ আলী দিগর আরো বলেন পুকুরটি প্রতিপক্ষ দখলে লইলে আর্থিকভাবে আমাদের অপৃরনীয় ক্ষতি হবে তাই , প্রতিপক্ষের নামের পুকুর ইজারা কার্যক্রম বাতিল করনে জন্য আকুল আবেদন করে।




