মোঃ মমিন আলী
বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।
নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসময় পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমান, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি সুপার ভাইজার মোঃ রেজাউল করিম নির্বাচন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, এজি এম পল্লী বিদ্যুতায়ন, সহ ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আনসার ভিডিপি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও একই স্থানে ইউএনও মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে শারদীয় দূর্গপূজা সুষ্ঠভাবে অনুষ্ঠিত বিষয়ে আলোচনা করেন। এছাড়াও আইন শৃংখলা, সন্ত্রাশ ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন এবং পাচার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও সর্বজনীন জন্ম-মৃত্যু নিবন্ধন সভা অনুষ্ঠিত হয়।




