ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে ক’কটেল বিস্ফোরণ, এলাকায় আ’তঙ্ক  

    admin
    September 30, 2025 12:05 am
    Link Copied!

     
    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠেছে একটি কবরস্থান। বিস্ফোরণে কবরস্থানের এক পাশে সৃষ্টি হয়েছে বিশাল এক গর্তের এবং ভেঙ্গে গেছে কবরস্থানের অপর এক পাশের দেয়াল। এতে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে । এলাকাবাসী বলছেন, অন্তত ১০ থেকে ১৫টি ককটেলের বিষ্ফোরণ ঘটেছে স্থানটিতে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে  সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকার কবরস্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
    স্থানীয়রা বলছেন, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে কবরের এক পাশে বিশাল গর্ত তৈরি হয়। এমনকি কবরের এক পাশের সীমানা প্রাচীর ভেঙ্গে যায়। কবরের মধ্যে ও আশপাশে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত ছড়িয়ে রয়েছে। এ সময় একসাথে অন্তত ১০ থেকে ১৫টি ককটেলের বিস্ফোরণ হয়েছে বলে দাবী স্থানীয়দের।
    কবরস্থানের পাশে পরিবার নিয়ে বাস করেন মো. দুখু। এ বিষয়ে তার স্ত্রী এরিনা বেগম বলেন, ‘এটি আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার শাশুড়ি ও দাদা শ্বশুরের কবর রয়েছে। বাড়ির পেছনে থাকা কবরের ভেতর থেকে হঠাৎ সকালে ককটেল বিস্ফোরণের প্রচন্ড শব্দ পাই। এরপর আমরা বাড়ি থেকে ছুটে গিয়ে দেখি কবরের দেয়ালে ফাটল ও আশেপাশে বারুদ ছড়িয়ে আছে। তবে কে বা কারা কখন কবরের মধ্যে ককটেল রেখে গেছেন তা আমাদের জানা নেই।
    এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পারিবারিক কবরস্থানের মধ্যেই ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছিল। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST