ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শেরপুরে দিনের আলোয় বাসায় চুরির চেষ্টা: দুর্ধর্ষ আসিক জনতার হাতে আটক

    admin
    September 28, 2025 3:37 pm
    Link Copied!

    বগুড়া জেলা প্রতিনিধি

    বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কলতাপাড়া গ্রামে ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ, রোববার—প্রকাশ্যে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। এক দুর্ধর্ষ যুবক বাসাবাড়ির ভেতরে ঢুকে চুরির চেষ্টা চালাতে গিয়ে স্থানীয়দের হাতে- নাতে ধরা পড়ে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার মহিপুর বিডিআর পাড়া এলাকার কুখ্যাত ছিনতাইকারী আসিক কলতাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের বাড়িতে আনুমানিক সকাল ১১ টায় প্রবেশ করে। সুযোগ বুঝে আলমারির ড্রয়ার ভাঙার চেষ্টা করলে বাড়ির সদস্যরা তাকে হাতে নাতে ধরে ফেলেন।

    পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আসিক কে আটক করে এবং উত্তেজিত, জনতা ক্ষোভে গণধোলাই দেয়। পরে পরিস্থিতি শান্ত হলে স্থানীয়দের মধ্যস্থতায় তাকে ছেড়ে দেওয়া হয়।

    এলাকাবাসীর অভিযোগ, আসিক দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকলেও প্রশাসনের কার্যকর ব্যবস্থা না থাকায় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা পুরো গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।

    গ্রামের এক প্রবীণ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিনের আলোয় ঘরে ঢুকে চুরির চেষ্টা করার সাহস আসিক কোথা থেকে পায়? প্রশাসন কঠোর না হলে সাধারণ মানুষ নিরাপত্তা হীনতায় ভুগবে।”

    অপরদিকে সচেতন মহল মনে করছে, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন—দ্রুত তদন্ত করে আসিককে আইনের আওতায় আনতে।

    ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে এলাকাবাসী দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST