ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহী রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক নওগাঁ জেলার মান্দা সার্কেল অফিস দ্বিবার্ষিক পরিদর্শন এবং বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

    admin
    September 28, 2025 10:42 pm
    Link Copied!

    মোঃ মমিন আলী
    বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।

    অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) পিএইচডি মহোদয় মান্দা সার্কেল অফিস দ্বিবার্ষিক পরিদর্শন এবং বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, সহকারী পুলিশ সুপার মান্দা সার্কেল এবং অফিসার ইনচার্জ মান্দা থানা উপস্থিত ছিলেন।

    এ সময় ডিআইজি মহোদয় সার্কেল অফিসে রক্ষিত সকল রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন এবং সংশ্লিষ্ট সকলকে নিয় তান্ত্রিকভাবে সকল রেজিস্টার সংরক্ষণের নির্দেশনা প্রদান করেন।

    হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপের প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থার খোঁজ নিতে তিনি বেশ কয়েকটি পুজামন্ডপ সরেজমিন পরিদর্শন করেন। বিভিন্ন পূজামন্ডপের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন।

    এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST