মোঃ মমিন আলী
বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।
পানিতে পড়ে মর্মান্তিক এ শিশু মৃত্যুর ঘটনাটি ঘটেছে রবিবার ২৮ সেপ্টেম্বর নওগাঁর মান্দা উপজেলার চৌজা গ্রামে। শিশু নাহিদ হোসেন চৌজা গ্রামের জাবেদ আলীর ছেলে। শিশু নাহিদ হোসেনের মৃত্যুতে তার পরিবার ও আত্বীয়-স্বজনসহ এলাকার লোকজনের মাঝে শোকের ছাঁয়া বিরাজ করছে। স্থানিয় সুত্র জানায়, ঘটনার দিন শিশু নাহিদ হোসেন তাদের বাড়ির পাশে বিল হলনা খালের পানিতে থাকা নৌকায় খেলতে গিয়ে লোকজনের অজান্তে পানিতে পড়ে যায়। এক পর্যায়ে তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজা-খুজি শুরু করেন এবং খোঁজা-খুজির এক পর্যায়ে খালের পানিতে ভাঁসতে দেখে পানি থেকে শিশু নাহিদ হোসেনের মৃতদেহ উদ্ধার করেন। শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। এছাড়া কারো কোন অভিযোগ না থাকায় শিশুর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




