ঢাকাSaturday , 27 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবচরের ষাটোর্ধ্ব বৃদ্ধা রেনু বেগমকে জবাই করে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামি সবুজের বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি প্রদান:

    admin
    September 27, 2025 2:12 am
    Link Copied!

    জেলা প্রতিনিধি মাদারীপুর#

    গত ২১ সেপ্টেম্বর শিবচর থানার উমেদপুর ইউনিয়নের কাচিকাটা এলাকায় নিজ বাসা হতে ষাটোর্ধ্ব বৃদ্ধা রেনু বেগমের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। গতকাল ২৫ সেপ্টেম্বর র্যাব-৮ শিবচর থানাধীন পাচ্চর এলাকা থেকে রেনু বেগমকে জবাই করে হত্যার ঘটনায় কাজী মাহমুদ রাসেল @ সবুজকে গ্রেফতার করে।

    সবুজকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একাই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। মূলত তাকে ও তার স্ত্রীকে দেওয়া চোরের অপবাদের প্রতিশোধ নিতেই তিনি এই হত্যাকাণ্ডটি ঘটান। আজ ২৬ সেপ্টেম্বর সকালে সবুজের পাচ্চরের বাসায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি (হাসুয়া/কাঁচি) উদ্ধার করে শিবচর থানা পুলিশ। আসামি সবুজের খাটের নীচে লুকিয়ে রাখা ছুরির সাথে রেনু বেগমের বাসা থেকে চুরি হওয়া রাইস কুকারটিও উদ্ধার করা হয়।

    হত্যাকাণ্ডের পর লুট হওয়া মোবাইল দুটির একটি (স্যামসাং বাটন ফোন) আসামি সবুজের নিকট থেকে উদ্ধার করা হয়। অপর একটি স্মার্ট ফোন (Realme) সবুজ খুলনায় এক মোবাইলের দোকানে ৪০০০/- টাকায় বিক্রি করে দিলে, সেটিও খুলনা থেকে উদ্ধার করে শিবচর থানার আরেকটি টিম।

    ভিকটিম রেনু বেগমকে হত্যার পর তার কানের স্বর্ণের দুল নিয়ে যায় আসামি সবুজ। ১৪ হাজার টাকায় সেই কানের দুল বিক্রি করে শিবচরের একটি জুয়েলারি দোকানে। সবুজের স্বীকারোক্তি মতে স্বর্ণের কানের দুলগুলোও উদ্ধার করা হয় স্বর্ণের দোকান থেকে। এছাড়াও রেনু বেগমের আলমারী থেকে নেওয়া ১৫৩০/- টাকাও উদ্ধার করা হয় আসামি সবুজের নিকট থেকে।

    আসামি সবুজকে আজ ২৬ সেপ্টেম্বর বিকালে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আসামি সবুজ রেনু বেগমকে জবাই করে হত্যার ঘটনায় ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST