মোঃ মমিন আলী
বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।
শনিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার শিকারপুর বিলের অভয়াশ্রমে কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আবু রাইহান।
সংশ্লিষ্টরা জানান, নওযোয়ান বন্ধুসভা একটি অ-রাজনৈতিক ও অ-লাভজনক সামাজিক সংগঠন। এর সদস্যগণ ধারাবাহিক ভাবে সমাজ ও রাষ্ট্রের সহযোগিতামূলক ও বিভিন্ন ইতিবাচক কর্মকাকান্ড বাস্তবায়ন করে আসছেন। সেই ধারাবাহিকতায় চলতি মৌসুমে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় ও কার্প জাতের প্রায় ১০০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন। এতে শিকারপুর বিলে মাছের উৎপাদন বৃদ্ধি করতে ও মৎস্যজীবীদের জীবীকায়নে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সংগঠনের সাধরণ সম্পাদক মাহমুদুল ইসলাম মিশু, আতিকুজ্জামান হিটলার, মেহেদী হাসান শাওন, মো: মাহবুবুর রহমান, শফিক ছোটন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com




