ঢাকাSaturday , 27 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোমস্তাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু

    admin
    September 27, 2025 8:39 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শফিকুল ইসলাম রবু (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।

    জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে শফিকুল ইসলাম দোহাইলা বিলে মাছ ধরতে যান। কিন্তু রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত পর্যন্ত স্থানীয় লোকজন পানিতে টানা/কাপা জাল দিয়ে খুঁজেও তার সন্ধান পাননি।

    শনিবার সকালে আবারও স্বজনরা গ্রামবাসীর সহায়তায় বিলে খোঁজ শুরু করেন। সকাল সাতটার দিকে কাপা জালে টানার সময় পানির নিচ থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

    এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদূদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শফিকুল

    ইসলাম বয়সজনিত কারণে শারীরিক অসুস্থ হয়ে পড়েন এবং পানিতে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST