সুকুমার ঋষি পোরশা নওগাঁ প্রতিনিধি
সারাদেশের মতো নওগাঁ জেলার পোরশা উপজেলার বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ শুরু হয়ে গেছে। চিরাচরিত ধর্মীয় নিয়ম অনুযায়ী সারাদেশের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের এটি হলো সবচেয়ে বড় ধর্মীয় আনন্দ। ইতিমধ্যে শারদীয় দুর্গোৎসব কে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী মানুষদের বাড়িতে বাড়িতে তৈরী হচ্ছে নাড়ু মুড়ি খই চিড়া আর তাদের এবং কচিকাঁচা শিশুদের জন্য নতুন ধরণের সামাজিক পোষাক। পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দরা জানিয়েছেন আমাদের শারদীয় দুর্গোৎসব হবে সুন্দর সুশৃঙ্খলভাবে কারণ নিরন্তর ভাবে গুরুত্ব দিয়েছেন মাননীয় সররাষ্ট্র উপদেষ্টা সাবেক লেঃ জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম স্যার তারি আলোকে দেখভাল করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় পোরশা থানা অফিসার ইনচার্জ বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি বাংলাদেশ আনসার বাহিনী গ্রামপুলিশ উল্লেখ্য এবছর পোরশা উপজেলায় ১৭টি মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় থানা আইন শৃঙ্খলা বাহিনী বলেছেন মাদকের সঙ্গে যদি কাউকে পাওয়া যায় তাহলে গ্রেপতার করা হবে কোন ছাড় নেই ধর্ম ধর্ম। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না মন্ডবে। ২৮ শে সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় দুর্গাদেবীর আসন গ্রহণ আগামী ২ অক্টোবর দূররগাদেবীর বিসর্জন। এবার দেবীর গজে আগমনও দোলায় গমন করবে বলে দূর্গা মন্দিরে থাকা ঠাকুর বৃন্দরা জানিয়েছেন। পোরশা উপজেলায় চলছে মহা উৎসব।




