ঢাকাThursday , 25 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‎নওগাঁ জেলার মান্দা থানায় মারামারি ও লুটপাটের মামলায় বিএনপির নেতাসহ ৫ কারাগারে

    admin
    September 25, 2025 7:50 pm
    Link Copied!

    ‎মোঃ মমিন আলী
    বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।

    ‎নওগাঁর মান্দায় মাদ্রাসা কমিটি নিয়ে দন্ধের জেরে মারপিট ও লুটপাটের মামলায় ১ নং ভারশোঁ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম সাকলাইন (চালু) সহ ৫ আসামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। মামলার সূত্রে জানা যায় গত ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের আইওর পাড়া মাদ্রাসার সদস্য ইমান আলী গংদের সাথে দ্বন্দ্ব শুরু হয়। পরবর্তীতে ইমান আলীর ভাড়াটিয়া মোদি দোকান ব্যবসায়ী সাদিকুল ইসলাম সেলিম ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটপাট করে ক্ষয়ক্ষতি। পরে ভুক্তভোগী থানায় মামলা দিতে গেলে মামলা না নেওয়ায় বিজ্ঞ আদালতে ১৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত ৫ জনের জামিন নাম মঞ্জুর করে জেলা যেতে প্রেরণ করেন। আটককৃতরা হলেন, মোঃ গোলাম সাকলাইন চারু, শামসুল হুদা, সাফিউল ইসলাম বাবু ,আলমগীর হোসেন ,ফারুক হোসেন। ভুক্তভোগী সাদিকুল ইসলাম সেলিম বলেন, আমি চুয়াপুর মোড়ে দশ বছর যাবত ব্যাংক বীমা ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সুনামের শহীদ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে চরম হতাশায় এবং ঋণগ্রস্থ অবস্থায় দিন যাপন করছি। তাই ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার পাওয়ার আসায় মামলা দায়ের করেছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST