মোঃ মমিন আলী
বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।
নওগাঁর মান্দায় ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে সাহাপুর ঢোলপুকুরিয়া এলাকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । এসময় বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। ভবিষ্যত প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠান শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। বক্তারা তাঁর কর্মজীবনের বিভিন্ন অবদান তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।




