ঢাকাSunday , 27 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • এসএসসিতে সুজানগরে ১ম স্থান অর্জনকারী গৌরবকে সংবর্ধনা

    admin
    July 27, 2025 12:16 am
    Link Copied!

    এসএসসিতে সুজানগরে ১ম স্থান অর্জনকারী গৌরবকে সংবর্ধনা

    এম মনিরুজ্জামান, পাবনা: চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১২৬৮ নাম্বার পেয়ে পাবনার সুজানগর উপজেলায় ১ম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী গৌরব কুমার পালকে সংবর্ধনা দিয়েছে যুগান্তর স্বজন সমাবেশ সুজানগর উপজেলা শাখা । শনিবার তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। যুগান্তর স্বজন সমাবেশ সুজানগর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বেএবং যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এম এ আলিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। অনুষ্ঠানে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহুর আহমেদ সরকার নিক্সন, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান মন্টু, গৌরব কুমার পালের মা সান্তনা রাণী পাল, ছাত্র প্রতিনিধি নাবিল হোসেন ও আব্দুস সবুর জয়সহ স্বজন সমাবেশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি-২০২৫ পরীক্ষায় উপজেলার মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী গৌরব কুমার পাল বিজ্ঞান শাখা থেকে গত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১২৬৮ নাম্বার পেয়ে সুজানগর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছেন। সে উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর গ্রামের মধুসূদন পালের একমাত্র সন্তান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST