ঢাকাTuesday , 22 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে হামলা লুটপাট ভাঙচুর করেছে ফয়সল বাহিনী

    admin
    July 22, 2025 10:44 pm
    Link Copied!

    চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের বাহারাইন প্রবাসী বিলাল মিয়ার বাড়িতে রাতের আঁধারে ভাঙচুর লুটপাট করেছে ফয়সাল বাহিনী।

    জানা যায় ১৯ শে জুলাই রাতে চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের বাহারাইন প্রবাসী বিলাল মিয়ার বাড়িতে রাতের আঁধারে লুটপাট ভাঙচুর চালিয়েছে ফয়সাল বাহিনী।

    বাহারাইন প্রবাসী বেলাল মিয়া বলেন দীর্ঘদিন যাবত আমার ছোট ভাই ফয়সল মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে,আমি তাকে অবৈধ মাদক ব্যবসায় বাধা দিলে আমার সাথে দুর্ব্যবহার করতে থাকে এবং মাদক ব্যবসায় বেপরোয়া ভাবে জড়িয়ে পড়ে।
    দীর্ঘদিন যাবত ফয়সাল তার সাথে মাদক কারবারীদের কে নিয়ে আমার রাস্তাঘাটে প্রতিবন্ধকতা দেয়াল ভাঙচুর বাড়ি ঘরের হামলা লুটপাট চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ শে জুলাই রাতে ফয়সালের নেতৃত্বে একদল মাদক কারবারি আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির ব্যাপক ভাংচুর এবং ক্ষয়ক্ষতি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

    মাদক সম্রাট ফয়সাল বাহিনীর প্রধান ফয়সলের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা সহ অসংখ্য মামলা থাকলেও সে নিয়মিত থানায় যাতায়াত করে।বিভিন্ন তথ্য মতে জানা যায় মাদক কারবারি ফয়সাল পুলিশের লোকজনকে ম্যানেজ করে দক্ষিণ চুনারুঘাটে মাদকের এক মুকুট বিহীন সম্রাট পরিণত হয়েছে।

    ইতিমধ্যেই মাদক ব্যবসা করে কামিয়েছেন কোটি কোটি টাকা। এই অবৈধ টাকার প্রভাবে এখন ফয়সাল চোখে মুখে পথ দেখছে না। এলাকার বিভিন্ন লোকদের কাছ থেকে জানা যায় ফয়সাল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে এখন সে চুনারুঘাটে উপজেলায় মাদকের কয়েকজন গডফাদারদের মধ্যে অন্যতম। এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়েছেন। এ ব্যাপারে সমাজবিজ্ঞানীদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন কোন অপরাধীর কাছে যদি অঢেল পরিমাণ টাকা পয়সা হয়ে যায় তখন সে সমাজে খুনখারাবি থেকে শুরু করে এমন কনো অপরাধ নেই যে করতে দ্বিধা করবে।এর মূল কারণ হচ্ছে তার অবৈধ টাকার ছড়াছড়ি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST