নওগাঁ প্রতিনিধি –
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ০৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত-বাজেট সভা অনুষ্ঠিত হয়।
২৬ মে সোমবার উন্মুক্ত-বাজেট সভায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও প্যানেল চেয়ারম্যান মো: ওয়াজেদ আলীর সভাপতিত্বে মুষলধারে বৃষ্টির মধ্যেও উপস্থিত ছিলেন, ইউপি সকল সদস্য, ওয়াটারএইড বাংলাদেশ প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, ইএসডিও কর্মীবৃন্দসহ আরো অনেকে। ওয়ার্ড সভার চাহিদা ও প্রাক বাজেট সভার প্রস্তাবনা সমূহের আলোকে উন্মুক্ত বাজেট ঘোষনা হয়। মোট বাজেটের পরিমাণ ৫,০২,৪৫,২৫৮ টাকা যা গত বছরে তুলনায় ১.৬২% বৃদ্ধি পেয়েছে। বাজেট সভায় বিভিন্ন খাতে বাজেট ঘোষনা করা হয় এবং স্বাস্থ্য, পয়: নিষ্কাশন খাতের সাথে কঠিন বর্জ্য বস্থাপনা (পূর্ববর্তী বছর ১০,০০,০০০ যা এবছর ১২,০০,০০০) ও পানি সরবরাহ ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (পূর্ববর্তী বছর ১২,০০,০০০ যা এবছর ১৫,০০,০০০) খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সভায় অংশগ্রহনকারীগন বিভিন্ন ভাবে তাদের মতামত ব্যক্ত করেন । জলবায়ু বান্ধব পরিবেশ এবং বরাদ্দকৃত বাজেট শতভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। সভায় ২০২৪-২৫ অর্থ বছরের সর্বোচ্চ করদাতা, নিয়মিত করদাতা, সেরা বৃক্ষপ্রেমী, সেরা উদ্যোক্তাসহ বেশ কয়েকটি খাতে পুরষ্কৃত করে উদ্বুদ্ধ করা হয়।




