ঢাকাSunday , 4 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় সাংবাদিকের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

    admin
    May 4, 2025 1:21 am
    Link Copied!

    স্টাফ রিপোর্টারঃ
    বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় শনিবার দুপুরে দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    এতে বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদারের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দৈনিক ইনকিলাব পত্রিকার ব্যুরো প্রধান মহসিন আলী রাজু।

    এছাড়াও বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক রাসেল মাহমুদ, তানসেন আলী মন্টু। সারিয়াকান্দি উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলন, শাহজাহানপুর উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শিপলু রহমান। শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

    উক্ত মানববন্ধনে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের সাংবাদিক ওয়াসিম রেজা, নব কুমার সূর্য্য, এমদাদুল হক, ববিন রহমান, এসএম দৌলত। শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, শাহিন আলম, সাদিকুর রহমান, আরিফ, হাফসা পারভিন, মোরশেদুল ইসলাম রবি, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, সাজু মিয়া, শেখর চন্দ্র টুটুল, মিজানুর রহমান, বাকী বিল্লাহ, উৎপল কুমার মোহন্ত, রুহুল আমিন, সোহাগ আলী, হেদায়েতুল ইসলাম লিটন, আবু হাসান হাবীবসহ বগুড়া জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

    মানববন্ধন থেকে বক্তারা বলেন যে, সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর সন্ত্রাসী হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চায় বড় বাঁধা। পাশাপাশি অনতিবিলম্বে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST