আমাদের নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদ
বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় ঘোষণা মোতাবেক দেশব্যাপী ৮ বিভাগে ৮ টি বিভাগীয় পিকনিক ও পারস্পরিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে, এরই ধারাবাহিকতায় ৩১ জানুয়ারি শুক্রবারে বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর একটা পর্যন্ত রাজশাহী মুক্তমঞ্চ এলাকায় সকলে উপস্থিত হয়ে রাজশাহী পদ্মার পাড়ে রাজশাহী বিভাগের আটটি জেলার বাংলাদেশ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ আনন্দ উল্লাস করেন। পরে স্টেশন সংলগ্ন অনুরাগ কমিউনিটি সেন্টারে দুপুরে লাঞ্চের আয়োজন করা হয় লাঞ্চ শেষে শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্বu করেন রাজশাহী জেলার আহ্বায়ক মোহাম্মদ আরিফ হোসেন, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ হাসান ইমাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, নাটোর জেলার সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক তুন্নি আমার দেশ প্রতিদিন ও এডিপি বাংলার ব্যবস্থাপনা সম্পাদক শেখ রেজাউল করিম রুবেল সহ বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের জেলা উপজেলা থেকে সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের বনভোজন ও মিলন মেলা সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।




