এম মনিরুজ্জামান, পাবনা:
সুজানগর পৌরসভার বলরামপুর গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক কাজী মোহাম্মদ আলীর কন্যা তাবাসসুম মুস্তারী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সে রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৪ ইং সালে এইচএসসি পাশ করেছিল। তাবাসসুমকে সুজানগর ল্যাবরেটরি হাইস্কুলের হলরুমে সংবর্ধনা দেওয়া হয়। সে ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও অনুপ্রেরণামুলক কথা বলে।সুজানগর ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাঃ আনিসুর রহমান ও স্কুলের শিক্ষক কর্মচারীগন তাবাসসুম কে ফুলেল শুভেচ্ছা জানান।
তাবাসসুমের বাবা কলেজ শিক্ষক কাজী মোহাম্মদ আলী, মা মোছা: মাসুরা খাতুনের ছোট মেয়ে। ৩০০ নম্বরের মধ্যে, সে ২৮৬.২৫ নম্বর পেয়ে জাতীয় মেধায় ১৬৭ তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে।তাবাসসুম বলেন ‘আমি খুব খুশি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।




