ঢাকাWednesday , 21 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের হস্তক্ষেপে মডার্ণ ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

    admin
    August 21, 2024 5:26 pm
    Link Copied!

    মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
    যশোর জেলা প্রতিনিধি
    দৈনিক আমার দেশ প্রতিদিন

    যশোরের কেশবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাস্থ্য বিভাগের অনিয়মের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনকালে গত ১৮ আগস্ট, ২০২৪ তারিখে যশোর কেশবপুরস্থ মডার্ণ ক্লিনিকে অপারেশন চলাকালীন সময়ে অবস্থান করে এবং
    মোহাম্মদ মোস্তফা কামরুজ্জামান  (SACMO) স্যাকমো কে হাতেনাতে ধরে ফেলে। মোস্তফা কামরুজ্জামান নিজের যথাযথ শিক্ষাগত, কারিগরি দক্ষতা ও যথাযথ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবত ধরেই মডার্ণ ক্লিনিকে অপারেশন করে আসছেন।
    উল্লেখ্য বাংলাদেশের আইন অনুযায়ী একজন এমবিবিএস চিকিৎসক, এনেস্থিসিয়া চিকিৎসক ও এসিস্ট্যান্ট হিসেবে চিকিৎসক থাকার বাধ্যবাধকতা রয়েছে।মোস্তফা কামরুজ্জামান চিকিৎসক না হয়েও নিজেই এনেস্থিসিয়া ছাড়াই অপারেশন করছিলেন বৈষম্যবিরোধী ছাত্রসমাজ তাকে হাতেনাতে প্রমাণ পাওয়ায় অবরুদ্ধ করে এবং স্বাস্থ্য বিভাগকে অবহিত করে।
    এরই প্রেক্ষিতে যশোর কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন সহ একটি প্রতিনিধিদল কেশবপুরস্থ মডার্ণ ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেন এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মডার্ন ক্লিনিকের অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে।প্রতিনিধিদলটি জানান ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ যশোর কেশবপুর এর সহযোগিতায় কেশবপুর স্বাস্থ্য বিভাগের এমন অনিয়মের বিরুদ্ধে কার্যক্রম চালু রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST