ঢাকাWednesday , 21 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে সরকার: সৈয়দা রিজওয়ানা হাসান

    admin
    August 21, 2024 2:50 pm
    Link Copied!

    অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিস্তাসহ অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে বলে জানিয়েছেন। তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।
    বুধবার সকালে সচিবালয়ে এসব কথা বলেন পরিবেশ ও পানি উপদেষ্টা। তিনি বলেন, মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছে, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাবো।ভারতের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার।পরিবেশ উপদেষ্টা আরও বলেন, শীত মৌসুম শুরুর আগেই ঢাকার বায়ুদূষণ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এক্ষেত্রে ঢাকার চারপাশের অবৈধ ইটভাটা বন্ধ করাসহ বায়ুদূষণ রোধের ব্যবস্থা না করে নতুন ভবন নির্মাণের লাইসেন্স দেয়া হবে না। খোলা ট্রাকে বালু বা ইট বহন করা যাবে না।
    তিনি আরও জানান, অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়ার ব্যাপারে কোনো সহানুভূতি দেখানো হবে না। ইট বানানোর মৌসুম শুরু হওয়ার আগেই এ ব্যাপারে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, এখন থেকে নতুন করে আর কোনো ইটভাটার লাইসেন্স দেবে না সরকার। সারাদেশে অবৈধ যত ইটভাটা আছে সবগুলোর বন্ধ করে দেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST