ঢাকাWednesday , 21 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • এবার সাংবাদিক হত্যায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

    admin
    August 21, 2024 10:52 am
    Link Copied!

    বৈষম্যবিরোধী আন্দোলনে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা।মামলায় অন্যান্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রমনা বিভাগের পুলিশের ডিসি আশরাফ ইমাম, এডিসি প্রশাসন ও নিউমার্কেট জোন হাফিজ আল আসাদ, সহকারী কমিশনার নিউমার্কেট জোন রেফাতুল ইসলাম রিফাত ও নিউমার্কেট থানার সাবেক ওসি মো. আমিনুল ইসলাম।মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই তাহির রাজধানীর সাইন্স ল্যাবরেটরী এলাকায় আন্দোলনে অংশ নিতে যান। এ সময় ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে পুলিশ গুলি ছোঁড়ে। ঘটনার একপর্যায়ে একজন ধানমন্ডি আইডিয়াল কলেজের কয়েক ফুট দূরত্বে তাহিরের মরদেহ পড়ে থাকতে দেখেন। আসামিরা অনবরত গুলি ছুঁড়তে থাকায় তাহিরের মরদেহ হাসপাতালে নেয়াও সম্ভব হয়নি।প্রসঙ্গত, নিহত তাহের হোসেন দ্য রিপোর্ট ডট লাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট ছিলেন। মাস ছয়েক আগে চাকরি ছাড়েন তিনি। গত ১৯ জুলাই আন্দোলন চলাকালে ধানমন্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষে নিহত হন তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST