ঢাকাMonday , 19 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে নিসচার দাবিতে উচ্ছেদ হলো সড়কের অবৈধ স্থাপনা

    admin
    August 19, 2024 6:49 pm
    Link Copied!

      হারুন অর রশিদ স্টাফ রিপোটার :

    নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার দীর্ঘদিনের দাবি- দাওয়ার পরিপ্রেক্ষীতে  অবশেষ  বগুড়া শিবগঞ্জে পৌরশহরের প্রাণকেন্দ্র নাগরবন্দরে   সড়কে  দখল করে অবৈধভাবে স্থাপন করা ২০টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার  সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান। 

    উচ্ছেদ  অভিযানের পর নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা বলেন আমরা দীর্ঘদিন  ধরে বিভিন্ন বন্দরে গড়ে উঠা অবৈধ দোকানপাট  উচ্ছেদের জন্য দাবি করে আসছি।  এব্যাপারে আমরা প্রসানের বরাবর স্মারকলিপি প্রদান করেছি। অবশেষে এই উচ্ছেদ পরিচালনার জন্য ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম ও স্থানীয় ব্যবসায়ী ভাইদের। আশা করছি এই অভিযর অব্যাহত থাকবে। 

    উচ্ছেদ অভিযানে পথ ব্যবসায়ী  পানের দোকানদার  মেহেদি হাসান বলেন জনকল্যাণে এ  অভিযান ভালো তবে আমার পরিবারের ৫ জন সদস্য এখন কিভাবে আমাদের সংসার চলবে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান  বলেন, পৌরশহরে  গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে নাগরবন্দর  এলাকা রয়েছে। এখানে যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও ফুটপাতে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। পুনরায় দোকান না বসানোর জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। কেউ যদি নির্দেশ অমান্য করে দোকান বসানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST