ঢাকাSunday , 18 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শহীদ রোমান বেপারীর নামে একটি সড়কের নামকরণ উদ্বোধন করা হয়েছে।

    admin
    August 18, 2024 11:31 am
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম,
    জেলা প্রতিনিধি, মাদারীপুর #

    মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে গু*লিতে মা*রা যাওয়া শহীদ রোমান বেপারীর নামে একটি সড়কের নামকরণ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার খাগদী এলাকায় সড়কের নামকরণের উদ্বোধন করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এর পূর্বে সকালে শহীদ রোমানের বাড়িতে গিয়ে তার কবর জিয়রত করেন ছাত্র-জনতা।
    জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গত ১৯ জুলাই গু*লিতে মা*রা যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সিরাজ বেপারীর ছেলে রোমান বেপারী (২৮)। শনিবার (১৭ আগস্ট) দুপুরে খাগদী বাসস্ট্যান্ড ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় শহীদ রোমান বেপারী সড়ক। পরে এর উদ্বোধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
    এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক দল জাকপার প্রেসিডিয়াম সদস্য আসাদ খান সহ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোখলেসুর রহমান, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আবুল বাশার, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহমান, গু*লিতে নিহ*ত শহীদ রোমান বেপারীর বাবা, একমাত্র কণ্যা সন্তান, স্ত্রীসহ এলাকার সাধারণ মানুষ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST