ঢাকাSunday , 18 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বৈষম্যমুক্ত সাংবাদিক সমাজ গঠনের আহ্বান

    admin
    August 18, 2024 7:54 pm
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ থেকে

    বৈষম্যমুক্ত সাংবাদিক সমাজ গঠন করতে আহ্বান করেন মানিকগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ওমর ফারুক।

    রোববার (১৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।

    সমন্বয় ওমর ফারুক মানিকগঞ্জ প্রেসক্লাবের দায়িত্বশীলগনসহ জেলার সংশ্লিষ্ট সবাইকে এক ছাতার নিচে একটি প্রেসক্লাবের মধ্যে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান। সেই সাথে বৈষম্যমুক্তভাবে যোগ্যতা সম্পন্ন সকল সাংবাদিকে অবিলম্বে মানিকগঞ্জ প্রেসক্লাবে অন্তর্ভুক্ত করে ভোটাধিকার নিশ্চিত করার দাবি করেন তিনি।

    এসময় দীর্ঘদিন যাবত বঞ্চিত, নিগৃহীত, নিপিড়ীত, বিভিন্ন সময় হামলা মামলার শিকার পেশাদার সাংবাদিকগণ মতবিনিময়ে অংশ গ্রহণ করেন।

    মতবিনিময় সভায় মানিকগঞ্জ জেলার সমন্বয়ক রমজান মাহমুদ,আশরাফুল ইসলাম রাজু, মেহেরাব হোসেন, মোঃ সোহেল রানা বক্তব্য রাখেন।
    এসময় দৈনিক দিনকাল পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো: নুরুজ্জামান, দি বাংলাদেশ পোস্ট জেলা প্রতিনিধি খন্দকার আশরাফ উন-নবী, দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি শিকদার শামীম আলমামুন, দি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি এ বি খান বাবু, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি
    নজরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সদর প্রতিনিধি তজুমুদ্দিন মুরাদ খান সহ অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST