ঢাকাSaturday , 17 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়া ধুনট উপজেলার হুকুমআলী বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড় ব্যস্ততম একটি উপশহর দাবি দ্রুত চাই গোলচত্বর

    admin
    August 17, 2024 1:52 pm
    Link Copied!

    বগুড়া জেলার ধুনট উপজেলা হুকুমআলী বাসস্ট্যান্ড মোড়ে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারী ছাত্র সমাজ ও অত্র এলাকার জন সাধারণের উদ্দ্যোগে অদ্যই ১৬/০৮/২৪ইং রোজ শুক্রবার সকাল ১১ঘটিকার সময়,দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে গোলচত্বরের দাবিতে চৌরাস্তার ঠিক মাঝপথে একটি গোলাকার আকৃতি ধারণ করে একটি বকুল ফুলের চারা গাছ রোপণ করতে দেখা যায়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারী ছাত্র সমাজ দাবি করে বলেন আমরা আশা করছি যত শীঘ্র সম্ভব আমাদের এ উদ্যোগকে দেশের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলী স্বাগতম জানিয়ে তা গ্রহণ করবেন এবং অতিদ্রুত এর বাস্তবায়ন কল্পে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি । তারা আরও বলেন দেশের উন্নয়নে এ দেশের ছাত্র সমাজ জনতার পাশে আছে থাকবে এবং সকল ধরনের উন্নয়নের কাজ করে দেশকে এগিয়ে নিতে প্রতিজ্ঞা বদ্ধ আছেন।বর্তমান দেশ ছাত্র সমাজ ও জনতার হাতে পাশা পাশি সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অপরাধ দমন করতে প্রশাসনের সজাগ দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারী ছাত্র সমাজ। বগুড়া জেলার ধুনট উপজেলার হুকুমআলী বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড় এলাকা সড়ক গুলো সর্বদা ব্যস্ত একটি কাজিপুর হয়ে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, টেকনাফ পর্যন্ত অন্যদিকে বগুড়া, রংপুর , ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া পর্যন্ত সহ দেশের বিভিন্ন জায়গায় বাস,কোচ, ট্রাক, সিএনজি,অটোরিকশা,ভ্যান, সহ বিভিন্ন যানবাহন চলাচলের নিয়মিত উপযুক্ত একটি ব্যস্ততম স্থান চৌরাস্তা মোড় । প্রতিনিয়ত এখানে বিভিন্ন দিক হতে আসা ও যাওয়ার সকল ধরনের যানবাহন চলাচলের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত অবস্থায় হাসপাতালে যেতে হয় , সেই সাথে সাধারণ জনগণের জানমালের ব্যাপক নিরাপত্তা হীনতায় চলে এখানকার মানুষের জীবন ভাগ্যের।চাকা তাই বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারী ছাত্র সমাজ জনগণের পাশে থেকে এ উদ্যোগকে স্বাগত সাধুবাদ জানিয়ে গোলচত্বর এর চিত্র বুকে ধারণ করে বর্তমান দেশের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূস সহ সড়ক ও জনপথ বিভাগের উপদেষ্টা মণ্ডলীর সুদৃষ্টি কামনা করেন এবং একান্ত সহযোগিতা চেয়ে অত্র এলাকার সমস্যা দ্রুত সমাধান করতে একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশ বজায় রাখতে গোলচত্বর এর চিত্র বুকে ধারণ করে জোরালো দাবি জানিয়েছেন। উল্লেখ্য থাকে যে, ইতিপূর্বে একাধিকবার মাপের কাজ করা শেষে এখানকার জমি একোয়ার হয় এবং ৭ধারা মোতাবেক সমন জারির কাগজ দিয়ে থাকেন কাজটি বগুড়া ডি,সি অফিসে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST