ঢাকাWednesday , 7 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাঁচবিবিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্বরণে বিএনপির শোকসভা অনুষ্ঠিত

    admin
    August 7, 2024 10:37 pm
    Link Copied!

    জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি

    বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিহিংসার রাজনীতিকে পরিহার ও জনগণকে ঐক্যবদ্ধ করবার লক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি’র আনন্দ মিছিল, সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ৭ আগস্ট বুধবার সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের উদ্যোগে  এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে তিনমাথা হতে বিশাল বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে পাঁমাথায় এসে শেষ হয়।

    পরে সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রী বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম। এসম আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রব বুলু, পৌর বিএনপি’র সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন,পাঁচবিবি থানা বিএনপি’র নেতা সাইদুর, বিএনপি’র সদস্য আব্দুর রহমান, পৌর বিএনপি’র সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা রেজাউল করিম।

    ওয়াহেদুজ্জামান লাইজু, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,  আটাপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি ডাঃ রেজাউল করিম সহ পাঁচবিবি থানা বিএনপি’র নেতৃবৃন্দ ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

    শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST