ঢাকাWednesday , 7 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ

    admin
    August 7, 2024 1:17 pm
    Link Copied!

    পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বুধবার রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।২০২০ সালের ৮ অক্টোবরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ওই সময়ের সভাপতি আমিন উদ্দিন এর আগে দুই মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন।
    আমিন উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST