স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গতকাল শনিবার ঐতিহাসিক সাতমাথায় মুক্তিযোদ্ধা সংগঠনের কোটার স্বপক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেধার দোহাই আর নয়,বীরের রক্তের প্রশাসন চাই এই শ্লোগানে কোটার স্বপক্ষে আন্দোলনের বিরোধীতা করে বগুড়ায় “বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারগন” মানববন্ধন করেছে। বগুড়ার এই মানববন্ধন থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়য,চাকুরী কোটাকে ইস্যু করে স্বাধীনতা বিরোধী শক্তির সরকার বিরোধী ষড়যন্ত্র দেশের বীর মুক্তিযোদ্ধার সন্তানরা মেনে নিতে পারে না। মানববন্ধন থেকে স্বাধীনতার চেতনা বিরোধী সকল শক্তিকে প্রতিহত করার অঙ্গিকার ব্যক্ত করা হয়। শহরের সাতমাথায় এই মানববন্ধনে বগুড়ার বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু’র নেতৃত্বে জেলার অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এবং পরিবার উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com




