ঢাকাSaturday , 13 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাঁচবিবিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট চাওয়ায় হুমকি

    admin
    July 13, 2024 8:45 pm
    Link Copied!

    জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি

    জয়পুরহাটের পাঁচবিবিতে বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে হট্টগোল, থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাজ্জাদুল হক।

    থানায় লিখিত অভিযোগে জানা যায়,,পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের মৃত আব্দুল খালেক মন্ডলের পুত্র মোঃ সাজ্জাদুল হক (৫৪) গত ১২ জুলাই শুক্রবার বিকেলে বাগজানা বাজারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের সদস্য প্রার্থী আসাদ আলীর পক্ষে অভিভাবক সদস্য ভোটারদের নিকট ভোট চায়।

    এতে ক্ষিপ্ত হয়ে অপরপক্ষ বিবাদী আটাপাড়া গ্রামের মৃত গোলাম রব্বানীর পুত্র তানজিম রব্বানী (২০) হঠাৎ পকেট থেকে চাকু বের করে তার উপরে চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন।

    পরে বাদির আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে বিবাদী পালিয়ে যায়। এ ব্যাপারে ঘটনার দিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ সাজ্জাদুল হক। এ বিষয়ে বিবাদী তানজিম রব্বানী বলেন, আমি সাজ্জাদুল হককে ডেকে স্কুলের অর্থনৈতিক দুর্নীতি বিষয়ে কথা বলায় এই অনভিপ্রেত ঘটনা। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে যে হট্টগোল হয়েছে তা মোটেও কাম্য নয়। বিষয়টি সমাধান হোক এটাই আমি চাই এবং যে কমিটি নির্বাচিত হবেন আমরা সেই কমিটির সঙ্গেই কার্যক্রম পরিচালনা করবো।

    পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল বিন আহসান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST