ঢাকাFriday , 12 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঘারপাড়ায় যশোর নড়াইল সড়কে পৃথক দুর্ঘটনা নিহত ২

    admin
    July 12, 2024 11:23 pm
    Link Copied!

    মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
    যশোর জেলা প্রতিনিধি
    দৈনিক আমার দেশ প্রতিদিন

    যশোর- নড়াইল মহাসড়কের দক্ষিন শ্রীরামপুরে ট্রাক চাপায় সিদ্দিক ৫৫ নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সিদ্দিক বাঘারপাড়া উপজেলার দক্ষিন শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। শুক্রবার ১২ জুলাই সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এদিকে একই সড়কে একই দিন বেলা ১০ টার দিকে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই সড়কের করিমপুরে আনুমানিক ৫০ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হন।দুর্ঘটনার পর বাঘারপাড়া ফায়ার সার্ভিস ও নড়াইলের তুলারামপুর  হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল সাড়ে আটটার দিকে নড়াইল থেকে ছেড়ে আসা যশোরগামী বেপরোয়া গতির একটি ট্রাক বাঘারপাড়া উপজেলার  যশোর- নড়াইল মহাসড়কের দক্ষিনশ্রীরামপুর সাবেক ইউপি চেয়ারম্যান সাঈদ সরদারের বাড়ির সামনে এসে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় কয়েকজন মৎস্য শিকারিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন সিদ্দিক শেখ।এ ঘটনায় আহত হয়েছেন দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে সুফিয়ান (২০)আক্কাচ মোল্যার ছেলে সাহিদুল (১৮), বারিক মোল্লার ছেলে আব্দুল মজিদ (৪৮) জালাল মোল্লার ছেলে কবির (৩৫)।আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়।স্থানীয়রা জানান হতাহতরা মাছ ধরার উদ্দেশ্য পাশের  পাকের আলী গ্রামে মাছ শিকার করতে যাচ্ছিলেন। বাড়ির সামনে মহাসড়কে উঠতেই দুর্ঘটনাটি ঘটে।এদিকে এদিন বেলা ১০ টার দিকে একই যশোর-নড়াইল সড়কের করিমপুর ঈদগাহ’র সামনে মাছ ও মুরগির পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আনুমানিক ৪৭ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত অজ্ঞাত ব্যক্তি মুরগির পিকাপ থেকে ছিটকে পড়েন। এই ঘটনায় আহত হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার মুসলিম আলীর ছেলে রায়হান হোসেন (২৫) জামালপুর জেলার সদর উপজেলার নুরশিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে রমজান আলী (৩০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোল্লারবাসা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে শেখ ফরিদ (৪০)। আহতদের ২৫০ বিশিষ্ট যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানান।বাঘারপাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, পৃথক দুটি ঘটনার বিবরণ দিয়ে বলেন, দূর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। দক্ষিণ শ্রীরামপুরে দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST