ঢাকাFriday , 12 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফায়ার সার্ভিসের ১ ঘন্টার অভিযান চালিয়ে উল্টে যাওয়া ট্রাকের নীচে চাপা পড়া শিশু দু’টিকে অক্ষত অবস্থায় উদ্ধার

    admin
    July 12, 2024 11:55 pm
    Link Copied!

    মোঃ আব্দুল করিম, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর নিয়ামতপুরে নিয়ন্ত্রন হারিয়ে ধান বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৩১৬৬) সড়কের পাশে খাদে উল্টে গেলে তাতে চাপা পড়ে দুই শিশু। সংবাদ পেয়ে ছুটে আসেন নাচোল উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। দীর্ঘ ১ ঘন্টার প্রচেষ্টায় উল্টে যাওয়া ট্রাকের নীচে মাটি কেটে শিশু দুটিকে উদ্ধার করে আনেন তারা। এরপর তাদের নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু দুটি সুস্থ্য ছিল বলে জানান, নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যার পূর্বে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের নাচোল-আড্ডা সড়কের টগরইল গ্রামে।

    প্রানে বেঁচে যাওয়া শিশুরা হলো, টগরইল গ্রামের সুমনের ছেলে হিমেল (১০) ও রুহুল আমিনের ছেলে আসাদুল (০৮)।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, টগরইল গ্রামের ওই ঘটনাস্থলে একই বয়সী শিশু দুটি একটি দোকানের বেঞ্চে বসে খেলা করছিল।

    এমন সময় নাচোলের দিক থেকে আসা ধান বোঝায় ট্রাকটি আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে অবস্থিত দোকান ঘর ভেঙ্গে ঢ়ুকে পড়ে এবং বসে থাকা শিশুদের চাপা দিয়ে পাশের খাদে উল্টে যায়। এমন ঘটনায় স্থানীয়রা ছুটে এসে দেখতে পান শিশু দুটির বুক থেকে পায়ের অংশ চাপা পড়ে রয়েছে ট্রাকের নীচে। শুধু মাথা দেখা যাচ্ছিলো তাদের। কিন্তু উদ্ধার করার মত কোন সুযোগ ছিলোনা গ্রামবাসীর এমন পরিস্থিেিত সংগে সংগে তারা খবর দেন ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দীর্ঘ ১ ঘন্টার প্রচেষ্টায় শিশু দুটিকে উদ্ধার করে বাইরে আনে।

    এন ঘটনায় খবর এলাকায় ছড়িয়ে পড়লে উদ্ধার কাজ দেখতে ছুটে আসেন আশে পাশের গ্রামের হাজার হাজার মানুষ। ফলে সড়কের উভয় পাশে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে নিয়ামতপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করেন।

    নিয়ামতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আল মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। দূর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। উদ্ধারকৃত শিশু দুটি সুস্থ্য রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST