ঢাকাMonday , 8 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রতারণার অভিযোগে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠান লিমিটেডের সিইওকে লিগ্যাল নোটিশ

    admin
    July 8, 2024 7:18 pm
    Link Copied!

    রানা সরদার জেলা প্রতিনিধি নওগাঁ :
    গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠান লিমিটেডের নির্বাহী কর্মকর্তা (সিইও) সালেহ মুজাহীদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

    লেবু খন্দকার নামে এক গ্রাহকের পক্ষে নওগাঁ জজ কোর্টের আইনজীবী সাব্বির আহম্মেদ রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।

    নোটিশে বলা হয়েছে, নোটিশদাতা একজন সহজ সরল ব্যক্তি।তার নিজস্ব কারখানায় সিমেন্টের খুটি তৈরীর প্রয়োজনে স্থানীয় নগর ব্রীজ সংলগ্ন দোকানি মেসার্স সরদার ট্রেডার্সের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনের মাধ্যমে ৩’শ বস্তা সিমেন্টের জন্য এককালীন ৫১৫ টাকা দরে মোট ১,৫৪,৫০০/- টাকা নগদ প্রদান করিলে। ২নং আসামী উক্ত টাকা গ্রহন করিয়া শফিকুল ইসলাম ডিলারের মাধ্যমে বাদীর খুঁটি ফ্যাকটরীতে ৩’শ বস্তা ইস্টার্ন সিমেন্ট পাঠাইয়া দেন।

    আরও উল্লেখ আছে, নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে আমার মোয়াক্কেলের সহিত যোগাযোগ করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবার আহ্বান জানানো হয় । অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

    ইস্টার্ন সিমেন্টের নওগাঁ ও বগুড়ার অফিসাররা জানান, লেবুর কাছে আমরা ৩’বস্তা সিমেন্ট দিয়েছি।এ ধরনের সমস্যা আমরা হস্তক্ষেপ করিনা সরাসরি কোম্পানি বিষয় গুলো দেখে।

    প্রতিষ্ঠানের লেবাররা জানান, আমরা এখানে কয়েক বছর থেকে খুটি তৈরির কাজ করছি। কিন্তু এরকম খারাপ খুটি কখনও হয়নি। এই ইস্টার্ন সিমেন্ট দিয়ে খুটি বানাতে লাগলে গা থেকে সিমেন্ট খুলে যাচ্ছে।

    লেবাররা এখন প্রতিক্ষায় আছে, কবে এর সমাধান হবে।কবে থেকে স্বাভাবিক ভাবে কাজে আসবে বেতন পাবে পরিবারের সদস্যদের মাঝে দু’বেলা দুমুঠো খাবার তুলে দেবে।

    রানা সরদার, জেলা প্রতিনিধি নওগাঁ।
    ০৮/০৭/২৪

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST