ঢাকাWednesday , 3 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ

    admin
    July 3, 2024 8:42 am
    Link Copied!

    মাদারীপুর প্রতিনিধি#
    মাদারীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত, নিহত পরিবার বর্গের অনুকূলে মুন্জুরিকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসান ও বি আরটিএ মাদারীপুর এর আয়োজনে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান- এমপি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান। এসময় ৬ জন নিহত ও একজন আহত এর পরিবারের মধ্যে মোট ৩১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। দলএসময় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান এমপি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তি পাবে ১ লক্ষ টাকা ও নিহত ব্যাক্তির পরিবার পাবে ৫ লক্ষ টাকা। তিনি আরো বলেন দুর্ঘটনা হওয়ার ১ মাসের মধ্যে আবেদন করতে হবে, সড়ক দুর্ঘটনা কমাতে সরকার টিটিসি, যুব উন্নয়ন, জেলা পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রী ড্রাইভিং প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স প্রদান করে আসছে।
    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআরটি এর সহকারি পরিচালক (ইঞ্জি:) মো. নুরুল হোসেন. সদর উপজেলার নব -নির্বাচিত চেয়ারম্যান আসিবুর রহমান খান ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST