স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শেরপুরে চাকুর ভয় দেখিয়ে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে তার দেবর কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৬জুন বিশালপুর ইউনিয়নের পানিসাড়া এলাকায় এঘটনা ঘটে। এতে গত মঙ্গলবার ২জুন রাতে ধর্ষক খলিলুর রহমান মন্ডল (৪৮) এর বিরুদ্ধে শেরপুর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধা। ধর্ষক খলিলুর পুরাতন পানিসাড়া গ্রামের মৃত ফছির উদ্দিনের ছেলে এবং সম্পর্কে ভুক্তভোগীর দেবর। এছাড়াও গত সোমবার ১জুলাই ধর্ষক খলিলেরের বিরুদ্ধে থানায় আরেকটি শ্লীলতাহানীর অভিযোগও দিয়েছে খলিলুরের ভাতিজা বউ। মামলা সূত্রে জানা যায়,প্রায় ৮বছর পূর্বে মারা গেছেন ভুক্তভোগী মহিলার স্বামী। খলিলুর এবং ভুক্তভোগীর বাড়ি পাশাপাশি হওয়ায় বেশ কিছু দিন যাবত তাকে বিভিন্ন সময় নানা ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল খলিলুর। এসময় ভুক্তভোগী মহিলা রাজি না হওয়ায় বিভিন্ন ভয়ভীতি দেখানো শুরু করে সে। এমতাবস্থায় গত ২৬জুন ভুক্তভোগীর পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সকাল ১০টার সময় ভুক্তভোগীর নিজ বাড়িতে জোড় পূর্বক তাকে ধর্ষন করে।
সরেজমিনে গেলে ভুক্তভোগী বৃদ্ধা কান্না জড়িত কন্ঠে বলেন,ঘটনার সময় খলিলুরকে অনেক আকুতিমিনতি করেও তিনি বলেছেন,সে বৃদ্ধা হয়ে গেছে তার নাতিনাতনি হয়েছে। কোন ভাবে এঘটনা প্রকাশ পেলে সে কাউকে মুখ দেখতে পারবে না। কিন্তু খলিলুর কোন কিছু না শুনে তাকে জোড় পূর্বক ধর্ষণ করে এবং ঘটনা প্রকাশ করলে তাকে এবং তার ছেলেকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। তিনি আরও বলেন,আমরা নিরাপত্তাহীনতায় আছি। খলিলুর যে কোন সময় অঘটন ঘটাতে পারে। তাছাড়াও আমার আর মানসম্মান বলে কিছু নাই। আমি তার উপযুক্ত শাস্তি চাই। ওই গ্রামের বেশ কয়েকজন স্থায়ী বাসিন্দা জানায়,খলিলুর খুব খারপ প্রকৃতির মানুষ। রাতের বেলা সে চাকু নিয়ে ঘোরা-ফেরা করে। ভয়ে তার সাথে কেউ কথা বলার সাহস পায় না। এছাড়াও তার জন্য গ্রামের কেউ জানালা খুলে ঘুমাতে পারে না। কারণ জানালা খোলা রাখলে সে জানালা দিয়ে ঘুমন্ত মেয়েদের নানা ভাবে বিরক্ত করে। ঘটনার সত্যতা স্বিকার করে বিশালপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন,আমি শুনেছি খলিলুর খারাপ প্রকৃতির মানুষ। সে রাতে ঘুমন্ত মেয়েদের নানা ভাবে বিরক্ত করে। এবিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে,ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী মহিলাকে ডাক্তারী পরিক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি আসামীকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।




