ঢাকাTuesday , 2 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

    admin
    July 2, 2024 8:42 pm
    Link Copied!

    স্টাফ রিপোর্টার
    বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার। গতকাল রাতে গাজীপুর কোনাবাড়ী জেলখানা রোড এর সামনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামী বাদশা (৩৬) বগুড়া ধনুট উপজেলার গোপালপুর খাদুলী গ্রামের মৃত দেলবর খানের ছেলে। ধৃত আসামী ২০০৭ সালে গাজীপুর গার্মেন্টসে চাকুরী করার সময় বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালপুর খাদুলী এলাকার এক নারীর সাথে পরিচয় হয় ও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৫ ফেব্রুঃ-০৭ইং তারিখে তার বাড়ীতে নিয়ে আসার কথা বলে চান্দাইকোনা নামক একটি জায়গায় ভুট্টা ক্ষেতের মধ্যে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ও মারপিট করে। ধর্ষণ শেষে আসামী ঐ স্থান ত্যাগ করে ও ভিকটিম স্থানীয়দের সহায়তায় তার নিজ বাড়িতে মায়ের কাছে পৌছেন। যার প্রেক্ষিতে বগুড়া জেলার শেরপুর থানায় ০২মার্চ-০৭ তারিখে ২নাম্বার একটি মামলা নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা হয়। সেই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে গত ০১জুলাই সকাল অনুমান সাড়ে ৭টার সময় র‌্যাব-১২ ও র‌্যাব-১ পোড়াবাড়ী গাজীপুর এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। ধৃত আসামী গ্রেফতার এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছদ্মবেশে চাকুরী করতো। এছাড়াও ধৃত আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। মামলা হওয়ার শুরু হতে অদ্যবধি সে গ্রেফতার হয় নাই। বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালত কর্তৃক ১৩ নভেম্বর-১৯ইং তারিখে উল্লেখিত মামলাটির রায় প্রকাশ করা হয়। এবিষয়ে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে,উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত বিধি ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST