আলমগীর হোসেন
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর শিবচরে এক অগ্নি সংযোগে চোখের নিমিষেই সবকিছু পুড়ে ছাই, সর্বস্বান্ত হয়ে গেলেন এক দিনমজুরি পরিবার।
আজ বৃহস্পতিবার ২৭/০৬/২০২৪ইং তারিখে মাদারীপুর শিবচরের উমেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মুন্সির বাড়ির দক্ষিণে, স্থান কাচি কাটা নামক এলাকায় এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
ঐ এলাকার বাসিন্দা মোঃ হাসেম বেপারীর ছেলে, কামাল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৪ টা সময় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।
ঘটনা স্থলের স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা প্রাথমিকভাবে কামাল বেপারীর বাড়ি থেকে ভুয়া দেখে সবাই দৌড়ে আসি। এসেই দেখি তার বাড়িতে আগুন লেগেছে। আমরা তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কে খবর দেই সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ চেষ্টায় আমরা আগুন লেভাতে সক্ষম হই। কিন্তু আগুন লিবে আসতে আসতেই সমস্ত ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘরের ভিতরের কোন জিনিসপত্র রক্ষা করা যায়নি।
এই অগ্নিসংযোগে ঘটনার সময় কামাল বেপারীর পরিবারের সদস্যরা কেউই বাড়িতে ছিলেন না। তাই তাদের পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে যায়।
কামাল বেপারীকে জিজ্ঞেস করলে জানা যায়, তাহার ঘরের ভিতরে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, আসবাবপত্র, কাপড় চোপর ও নগদ অর্থসহ কয়েক লক্ষ টাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে এই পরিবারটি অসহায় হয়ে পড়ে।




