ঢাকাMonday , 1 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে চুনারুঘাটে প্রতিবাদ সমাবেশ।

    admin
    July 1, 2024 3:21 pm
    Link Copied!

    আব্দুল জাহির মিয়া চুনারুঘাট উপজেলা প্রতিনিধি ঃ হবিগঞ্জ ( ৪) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হত্যার হুমকির প্রতিবাদে চুনারুঘাট ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    ৩০ শে জুন রবিবার বিকেলে চুনারুঘাট পুরো শহরের মধ্য বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ব্যারিস্টার সুমনকে তার হুমকিটা তাক গ্রুপের সদস্যদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এ সময় কোন কোন বক্তা হবিগঞ্জ( ৪) আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের কিছু হলে চুনারুঘাট মাধবপুরের মানুষ ঘরে বসে থাকবে না বলে অহংকার দেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চুনারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল আলম রাসেল, সাবেক আহ্বায়ক সোহেল আরমান,চুনারঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট মিয়া,ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক কাউসার আহমেদ,সুহেল বাবু,চুনারঘাট পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রহমান,সহ আরো অনেকে, এ-র আগে নিজের প্রাণের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন হবিগঞ্জ (৪) আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সুমন।
    (২৯ জুন) শেরে বাংলা নগর থানায় এই জিডি দায়ের করেন তিনি। জিডিতে উল্লেখ করেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জের মাধ্যমে তাঁকে জানানো হয় তাকে হত্যার জন্য একটি শক্তিশালী টিম মাঠে নেমেছে। তাঁকে সতর্ক থাকার পরামর্শ দেন ওসি।

    বিষয়টি উল্লেখ করে ব্যারিস্টার সুমন থানায় জিডি করেন। উল্লেখ্য গতকাল চুনারুঘাট উপজেলা ডিসিপি হাই স্কুল মাঠে তিনি বক্তৃতায়ও বিষয়টি সকলের নজরে আনেন৷

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST