ঢাকাTuesday , 25 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাঁচবিবি পৌর সভার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব

    admin
    June 25, 2024 8:30 am
    Link Copied!

    জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি

    জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভার ২০২৪-২০২৪৫ অর্থ বছরে রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট বাজেট ৮১ কোটি ৭০ লক্ষ ৬০ হাজার ৫’শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

     আজ সোমবার বিকেলে পাঁচবিবি পৌর সভার হলরুমে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট বাজেট ১০ কোটি ৯০ লক্ষ ৬০ হাজার ৫শ টাকা । প্রস্তাবিত উন্নয়ন বাজেট ৭০ কোটি ৮০ লক্ষ টাকা। এর মধ্যে প্রস্তাবিত রাজস্ব আয় ১০ কোটি ৫৯ লক্ষ ৫৫ হাজার টাকা এবং প্রস্তাবিত রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫৬ লক্ষ ৭৬ হাজার টাকা।

    প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন,প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি।

    ১নং ওয়ার্ডের কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশিদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুনসুর রহমান, মহিলা কাউন্সিলর আন্নি আক্তার, শামিমা সুলতানা শীতল, পৌর নির্বাহী কর্মকর্তা জোবাইদুল হক, পৌর প্রকৌশলী মোঃ মারুফ আহসান, হিসাব রক্ষক আমিনুর রহমান, মহিপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ লোকমান হোসেন, অবঃ অধ্যাপক পরিতোষ ঘোষ প্রমুখ।

    প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে পৌর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST