ঢাকাTuesday , 25 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • কালাইয়ে বোরো ধান ও আলু জমিতে পানি সেচের বিষয়ে আলোচনা সভা

    admin
    June 25, 2024 7:35 pm
    Link Copied!

    হারুন অর রশিদ

    স্টাফ রিপোর্টার
    জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে জুন ২০২৪ মঙ্গলবার বিকেল তিন টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াতের সভাপতিত্বে উপজেলার পৌর সহ পাঁচ ইউনিয়নের গভির নলকূপের মালিক ও কৃষকের বোরো ধান ও আলুর জমিতে পানি সেচার টাকা নির্ধারণ করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়।
    অন্যন্যের মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষিক লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী এছাড়াও গভীর নলকূপ মালিক ও কৃষকদের মধ্য থেকে বক্তব্য দেওয়া হয়েছে।
    বোরো ধানের জমিতে শতক প্রতি পানি সেচের মূল্য ৪০ টাকা প্রতি বিঘা মূল্য ১৩০০ টাকা এবং
    আলু প্রতি শতক ৩০ টাকা হিসাবে বিঘা প্রতি ১০০০ টাকা নির্ধারণ করেন। পানি সেচার বিষয়ে চলতি মৌসুমে গভীর নলকূপ মালিকেরা কৃষকের কাছ থেকে বিঘা প্রতি অতিরিক্ত যে টাকা নিয়েছেন সেই টাকা আগামী মৌসুমে বাদ দিয়ে পানি সেচের টাকা নির্ধারণ করে দেন, এসব কথা সভাপতি ইউএনও মহোদয় সমাপনী বক্তব্যে ঘোষণা দিয়ে তিনি আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন।
    এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা-কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST