ঢাকাMonday , 24 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

    admin
    June 24, 2024 2:53 pm
    Link Copied!

    হারুন অর রশিদ
    স্টাফ রিপোর্টার

    বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম রমজান আলী (৫৫)। রোববার (২৩ জুন) রাত সোয়া ৮টার দিকে উপজেলার মোকামতলা জয়পুর রাস্তার অদূরে আদর্শ কেজি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রমজান আলী উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের রুস্তম আলী সরকারের ছেলে।
    নিহতের ছেলে রাকিব বাবু (১৭) জানায়, ‘আমার বাবা ভোজ্য তেলের ব্যবসা করতেন। নিজের অটো ভ্যানে করে তেল বিক্রি করতে ডাকুমারা বাজারে গিয়েছিলেন। ফেরার পথে জয়পুরহাট রাস্তার আদর্শ কেজির সামনে অজ্ঞাত একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি আব্বাস আলী বলেন, ‘ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ করায় ঘাতক যানবাহনটি আমরা শনাক্ত করতে পারিনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST