ঢাকাSaturday , 22 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে শিক্ষা কর্মকর্তার মতবিনিময় সভা

    admin
    June 22, 2024 9:25 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    রায়পুর উপজেলার ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের সাথে ঈদ পুনঃ মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১০ টার সময় ০৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে পশ্চিম চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব টিপু সুলতান এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ১৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন।

    হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান,দক্ষিণ চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,পশ্চিম চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সুফিয়ান, মধ্য চরলক্ষ্মী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম মোল্লা,দক্ষিণ-পশ্চিম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ হাওলাদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এতে বক্তব্য রাখেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুমন হোসেন।

    এই সময় সভাপতির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার টিপু সুলতান বলেন যারা স্কুলের এখনো কার্যক্রম চালুর অনুমতি পাননি তারা স্কুল কমিটি,ভর্তির রেজিস্টার,শিক্ষার্থী রেজিস্টার, বই বিলির রেজিস্টার সহ প্রয়োজনীয় ডকুমেন্ট জরুরি ভাবে প্রস্তুত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করতে বলা হয়েছে। ০৮ নং ইউনিয়নে মোট ১৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ে গুলোর কার্যক্রম চালাতে ও সরকারি নিবন্ধন পেতে দ্রুত কাগজপত্র প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST