ঢাকাWednesday , 12 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় র‍্যাব-১২ অভিযানে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

    admin
    June 12, 2024 11:34 pm
    Link Copied!

    স্টাফ রিপোর্টারঃ
    বগুড়ায় র‍্যাব-১২ অভিযানে গতকাল হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ই মে বগুড়া শহরের মালগ্রাম শান্তিনগর এলাকার আলী জিন্না (৫৪) বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে। তার ছেলে আলী হাসান (৩২) ও আসামী সবুজ তারা দুই বন্ধু ছিল। কিছুদিন পূর্বে তার বন্ধু আলী হাসান জেলে থাকায় তার বন্ধু সবুজ সওদাগর তার বউয়ের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হয়। পরবর্তীতে তারা আপোষ মিমাংসা করে পুনরায় একত্রে চলাফেরা করে। সেই সূত্র ধরে গত ১৪ই মে ভিকটিমকে কৌশলে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ধারালো চাকু দ্বারা আঘাত করে হত্যা করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় গত ১৫ই মে ৪৫ নাম্বার একটি মামলা দায়ের হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,উক্ত মামলার আসামী গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অবস্থান করছে। গত ১১ই জুন র‌্যাব-১২ এবং র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ীর যৌথ অভিযানে জিএমপি এলাকার কোনাবাড়ি ফ্লাইওভারের নীচে অভিযান চালিয়ে উক্ত মামলার ৩নং আসামী শহরদিঘী এলাকার মৃত সিরাজ সওদাগরের ছেলে সম্রাট সওদাগর (২৩) এবং লিপি বেগম (১৯) কে গ্রেফতার করা হয়। এবিষয়ে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে,উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত বিধি ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST