ঢাকাSunday , 9 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত আহত ১জন।

    admin
    June 9, 2024 9:34 pm
    Link Copied!

    আসাদুজ্জামান খুলনা ডুমুরিয়া প্রতিনিধিঃ
    খুলনার ডুমুরিয়া উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত আহত ১ আজ রোববার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে মেছাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্সী পারভেজ হাসান। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রাইভেট কারটি একটি পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই রাস্তার দুই পাশে প্রাইভেটকার ও বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ তিন জনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের এক যাত্রীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

    খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের ১ যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক আছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST