আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরে রায়পুরে প্রবাসি বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট,০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ০৯নং ওয়ার্ড সমিতিরহাট বেড়ীর পাশে প্রবাসী আনোয়ার এর বাড়িতে।তার স্ত্রী আয়েশা বেগম এর বাড়িতে ডাকাতির ঘটনা সময় একা বাড়িতে ছিলেন। এ সময় ডাকাতরা স্বর্ণের গহনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায় দিদার,মনির,রাসেল,রাজু নামের একাধিক ব্যক্তির বাড়িতে ৫/৭ জনের একদল ডাকাত দেশি অস্ত্র নিয়ে হানা দেয়।
শাবল দিয়ে মাটি খুরে ঘরের বিতরে প্রবেশ করে । এ সময় আনোয়ার হোসেন বিদেশে থাকেন ও তার স্ত্রীকে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে।
পরে এক জোড়া স্বর্ণের কানের গহনা, গলার একটি চেইন, দুটি আংটি মোট ৩ বড়ি সমমান স্বর্ন ও নগদ ১.২০.০০০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাত সদস্যরা চলে যায়।যাওয়ার সময় তাদের ব্যাবহার করার মোবাইল টি ফেলে যায়।পরে তার স্ত্রী আশপাশের লোকজনকে বিষয়টি জানান।
এ ঘটনায় ওই এলাকাসহ আশপাশে এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় লোক জন আশে এবং ঘটনা দেখে।
এঘটনায় রায়পুর থানায় ভুক্তভোগী বাদি হয়ে একটি এজাহার দাখিল করেন।রায়পুর থানার ওসি ইয়াসিন মজুমদার বলেন এজাহারে সূত্র ধরে অভিযান পরিচালনা করে ১ জন কে গ্রেপ্তার করেছি।বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা হাজিমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল মান্নান বলেন ইতি মধ্যে ১ জন আটক করে আদালতের মধ্যেমে হাজতে পাঠানো হয়েছে। মাললার তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।




