ঢাকাFriday , 7 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

    admin
    June 7, 2024 10:08 pm
    Link Copied!

    মান্দা (নওগাঁ) প্রতিনিধি

    নওগাঁর মান্দায় বোরো ধানের জমিতে ধান জড়ানোর কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার(৭জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের ভোলাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম শামশুল আলম মণ্ডল (৩০)। তিনি ভোলাম গ্রামের ফইম উদ্দিন মণ্ডলের ছেলে। স্থানীয় বাসিন্দা জানান, শুক্রবার বিকেলে হঠাৎ করেই পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। কৃষক সামশুল আলম মন্ডল মেঘ দেখে বাড়ির পাশে রনাহার মাঠে জমিতে ছেড়ে দেওয়া বোরো ধানের আঁটি এক জায়গায় জড়ানোর জন্য যান। স্ত্রী লালবানু বিবিও তার সঙ্গে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান , আইনি প্রক্রিয়া শেষে নিহত সামশুল আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST