ঢাকাThursday , 6 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সুজানগরে কিশোর কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

    admin
    June 6, 2024 11:50 pm
    Link Copied!

    এম মনিরুজ্জামান, পাবনা:
    সুজানগরে কিশোর কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার পাবনার সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্লাব ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) এর এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মোহা.আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কিশোর কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.আব্দুল ওহাব।অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন,উপজেলা শিক্ষা অফিসার কাজী আবুল কালাম আজাদ,তাতিবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজ, ক্ষেতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর,দুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্বণা কাকন ও জেন্ডার প্রোমোটার সুমি রানী প্রমুখ।
    সভায় উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফিল্ড সুপারভাইজার ও জেন্ডার প্রোমোটারগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST