ঢাকাTuesday , 4 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সুজানগরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে সংবর্ধনা প্রদান

    admin
    June 4, 2024 9:48 pm
    Link Copied!

    এম মনিরুজ্জামান, পাবনা:
    সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব কে সংবর্ধনা প্রধান করা হয়েছে। সোমবার সুজানগর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অফিসার্স ক্লাবের সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব। অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান,পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন প্রমুখ বক্তব্য দেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে সংবর্ধিত উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব বলেন,উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাসহ সবাইকে নিয়ে একটি পরিবার হয়ে সুন্দরভাবে কাজ করতে চাই। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এ সময় তিনি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST